কমলগঞ্জে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ।
সম্মানিত অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি ও মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার প্রমুখ।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা। এরপর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান।