কমলগঞ্জে ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিপর্যয়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গত বৃহস্পতিবার সকালে চারটি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামত করার পর সাড়ে ১০ ঘণ্টা পর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।আকস্মিক বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশের ৩৩ হাজার গ্রাহক।এলাকাবাসী ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কমলগঞ্জে ঝোড়ো বাতাসসহ ভারী বৃষ্টিপাত হয়। ওই সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার চারটি স্থানে বড় আকারের চারটি গাছ ভেঙে ৩৩ হাজার কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এতে দুটি বিদ্যুতের টাওয়ার কাত হয়ে পড়ে। ছিঁড়ে যায় বেশ কিছু এলাকার তার। ইন্স্যুলেটরসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়। এসব কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ অঞ্চলের কনিষ্ঠ প্রকৌশলী মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, ঝড়-বৃষ্টি শেষ হলে বিদ্যুৎকর্মীরা গাছ সরিয়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন।