কমলগঞ্জে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে কাল রোববার আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় সূত্র জানায়, রোববার সকালের দিকে শমশেরনগরের আপ আউটার সিগন্যালের ঈদগাহ টিলাসংলগ্ন লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানটি রেললাইনের ওপর উঠে অচল হয়ে যায়। এ সময় জয়ন্তিকা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এর আগমুহূর্তে পিকআপটির চালক লাফিয়ে বেরিয়ে প্রাণে বেঁচে যান। দুর্ঘটনায় ট্রেনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।