প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন হোম সিগন্যাল এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অবস্থায় মুন্না আহমদ নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, হত্যার পর কোনো বন্ধু মুন্নার লাশ রেললাইনে ফেলে রেখেছিল।শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোরে লোকজন রেললাইনে কাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্টেশনে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মুন্নার মা স্বপ্না আক্তার অভিযোগ করেন, গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্না (১৮) বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। তাঁর ধারণা, কোনো বন্ধু মুন্নাকে হত্যার পর রেললাইনে লাশ ফেলে রাখতে পারে।