কমলগঞ্জে ডাকাতি
মৌলভীবাজারের কমলগঞ্জে গত বৃহস্পতিবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শমশেরনগরের প্রবাসী মন্টু করের বাসার দরজা ভেঙে ১০-১২ জন ডাকাত ঢুকে পড়ে। এ সময় বাধা দিলে ডাকাতদের হামলায় মানিক কর ও দুই পাহারাদার আহত হন। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতের দল পালিয়ে যায়। একই রাতে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ এলাকার প্রবাসী রাজু আহমদের বাসায় ডাকাতি হয়েছে। নান্দাইলে সড়কে ছিনতাইআমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, নান্দাইল উপজেলার কুলধুরুয়া এলাকায় একটি ওষুধ কোম্পানির কর্মকর্তার কাছ থেকে একদল ছিনতাইকারী ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। গত বুধবার রাতে ওই এলাকার একটি সড়কে মোটরসাইকেল থামিয়ে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকা নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের ক্ষুরের আঘাতে তিনি আহত হন। ওই কর্মকর্তার নাম হুমায়ূন কবির (৩১)। তিনি ডেল্টা ফার্মা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার।