কমলগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে দুই প্রবাসীর বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় মহিলাসহ দুজন আহত হয়েছেন। বাড়ির লোকজনকে বেঁধে ডাকাতেরা নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ২৫ জন ডাকাতের একটি দল প্রবাসী ইজ্জাদুর রহমান ও লিয়াকত আলীর পাশাপাশি দুটি বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতেরা অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। আলমারি থেকে তারা লক্ষাধিক নগদ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতদের দায়ের আঘাতে লিয়াকত আলীর বড় ভাই শাখাওয়াত হোসেন ও তাঁর মা আহত হন। গতকাল শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মো. নাজিম উদ্দীন বলেন, ডাকাতির ঘটনায় মামলা হলে তাঁরা তদন্ত শুরু করবেন।