কমলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মসজিদের একটি উন্নয়নকাজ নিয়ে বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা এলাকায় গত শনিবার দুর্বৃত্তদের দুই দফা হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা দুটি দোকানসহ নয়টি ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন আবাসিক এলাকার মসজিদের উন্নয়নকাজ নিয়ে নতুন কমিটির সভাপতি ও পুরোনো কমিটির সদস্যদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নতুন কমিটির সভাপতি ব্যবসায়ী আনোয়ার হোসেন শনিবার পুরোনো কমিটির একটি পাকা কাজ ভেঙে ফেলেন। ওই দিনই ইফতারের পর আনোয়ারের ছেলে শাহাবুদ্দীনের নেতৃত্বে হামলা চালিয়ে একটি টং-দোকানসহ তিনটি ঘর ভাঙচুর করে। রাত সাড়ে ১১টার দিকে আবার দ্বিতীয় দফা হামলা চালায়। এতে কমপক্ষে আটজন আহত হন।