কমলগঞ্জে ধরা পড়া হরিণটি আবার বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর এলাকা থেকে উদ্ধার হওয়া একটি মায়া হরিণ গত বুধবার বিকেলে আবার বনে ফিরিয়ে দিয়েছেন বন বিভাগের লোকজন।
কমলগঞ্জের কুরমা বন বিট কর্মকর্তা শাহান শাহ্ আকন্দ বলেন, নিয়মিত টহলের সময় বুধবার সকালে ভারত সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলের গোলের হাওর এলাকা থেকে মায়া হরিণের আহত এ শাবকটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করেন বনকর্মীরা। ভারতীয় সীমান্তরক্ষীদের তাড়া খেয়ে হরিণ শাবকটি বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। লম্বায় ৩ ফুট ও উচ্চতায় ২২ ইঞ্চির এ শাবকটির পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিনই বিকেলে সিলেটের টিলাগড় বন বিটে হস্তান্তর করা হয়। পরে টিলাগড় বনকর্মীরা হরিণ শাবককে বনে অবমুক্ত করেন।