কমলগঞ্জে পুকুর থেকে চোরাই সেগুন কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের বাড়ির পুকুর থেকে চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার বন বিভাগের অভিযানে এই কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টায় আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ির পুকুর থেকে আদমপুর বনবিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ছয় টুকরা ১০ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। আলাপকালে আদমপুর বনবিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস চোরাই সেগুন কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পাচারের উদ্দেশ্যে এসব কাঠ পুকুরে রাখা হয়েছিল। আধকানী গ্রামের সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, তিনি কাঠ পাচারের সঙ্গে জড়িত নন।