কমলগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে জামে মসজিদের পুকুরের পানিতে পড়ে একই বাড়ির দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়, উপজেলার ধূপাটিলা গ্রামের ইয়াবর মিয়ার শিশুপুত্র রাসেদ (৬) ও রুপুল মিয়ার শিশুপুত্র শিহাব (৭) একসঙ্গে খেলাধুলার সময় সবার চোখের অগোচরে গ্রামের জামে মসজিদের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে মসজিদের পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। দুই শিশুকে হারিয়ে উভয় পরিবারে চলছে শোকের মাতম। বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে তাদের দাফন করা হয়।