কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে গত শনিবার রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ছয়জন আহত হয়েছেন।জানা গেছে, শনিবার রাত তিনটার দিকে ১৫-২০ জনের এক দল ডাকাত কাতারপ্রবাসী তৈয়বুর রহমানের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সবাইকে বেঁধে ফেলে। বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতেরা দা দিয়ে কুপিয়ে হাসিনা বেগম, তৈয়বুর রহমান, দিলুয়ারা বেগম, মানিক মিয়া, উজ্জ্বল মিয়া ও শাহানা বেগমকে আহত করে। তারা প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, ছয়টি মুঠোফোন, সাতটি দেয়াল ঘড়িসহ প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।