কমলগঞ্জে ফুফু বনাম ভাতিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার সংরক্ষিত-৫ ( ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ফুফু ও ভাতিজি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রোববার যাচাই-বাছাই শেষে তাঁদের দুজনের মনোনয়নপত্রই গৃহীত হয়েছে।
ওই দুই প্রার্থী হলেন ওয়ার্ডের বর্তমান মহিলা কাউন্সিলর আরফা আক্তার এবং তাঁর ভাতিজি মকবুল মিয়ার মেয়ে এনি বেগম। এনি এবারই প্রথম ভোট করছেন। তাঁদের বাড়ি আলেপুর গ্রামে। ওই ওয়ার্ডে নার্গিস আক্তার ও আয়শা সিদ্দিকীও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরফা ও এনির ঘনিষ্ঠজনেরা বলেন, তাঁরা কাকে বাদ দিয়ে কাকে ভোট দেবেন এ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন। আরফা আক্তার বলেন, ‘ভোটারদের কাছে দেওয়া ওয়াদা পূরণ করেছি। তাই আমি আশাবাদী, ভোটাররা আমাকেই নির্বাচিত করবেন।’
এনি বেগম বলেন, ‘আমি নবীন ও প্রবীণ ভোটারদের ডাকে সাড়া দিতে প্রার্থী হয়েছি। তাঁরাই আমাকে বিজয়ী করবেন বলে আশা করছি।’