কমলগঞ্জে বনকর্মীদের ওপর হামলা, গুলিতে দস্যু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বনবিটের সেগুনবাগান এলাকায় গত বুধবার দুপুরে বনকর্মীদের ওপর হামলা চালায় বনদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে বনকর্মীরা এক রাউন্ড গুলি ছোড়ে। বনদস্যুদের হামলা ও বনকর্মীর গুলিতে উভয় পক্ষের দুজন আহত হয়েছে। গুলিবিদ্ধ বনদস্যুকে পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত বনকর্মী তাজুল ইসলামকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।কুরমা বনবিট কর্মকর্তা মোতালিব আল মামুন গতকাল বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। রাজকান্দি বনরেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, বনদস্যুদের তুলনায় বনকর্মী কম। তা ছাড়া বনদস্যুরা থাকে সশস্ত্র অবস্থায়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বনকর্মীদের দায়িত্ব পালন করতে হয়।