কমলগঞ্জে বনদস্যুদের হামলায় তিনজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারের সময় বন বিভাগের কর্মীদের সঙ্গে বনদস্যুদের সংঘর্ষে তিন বনকর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কানাইদাশী গ্রামে এ ঘটনাটি ঘটে।বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের একটি দল দক্ষিণ কানাইদাশী গ্রাম থেকে কাঠ উদ্ধার করতে গেলে বনদস্যুরা বনকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে বনকর্মীদের কাছ থেকে কাঠ ছিনিয়ে নেয়। হামলায় কুরমা বনবিট কর্মকর্তা উত্তম কুমার দত্ত, বনকর্মী হারুনুর রশীদ ও আব্বাস আলী আহত হন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ২৫ ঘনফুট সেগুন কাঠ আটক করে, যার বাজারমূল্য প্রায় ৬২ হাজার টাকা।