কমলগঞ্জে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁওয়ে গ্রাম্য পঞ্চায়েতি কবরস্থানের বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁওয়ের শামিম মিয়া (৩০) ও তেরা মিয়া (৩৫) গ্রাম্য পঞ্চায়েতি কবরস্থান থেকে বাঁশ কাটছিলেন। এ সময় একই গ্রামের নাইদু মিয়া (৪০) ও মকবুল মিয়া (৩৫) বাঁশ কাটতে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরমনি সিংহ সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত চারজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। একজন কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।