কমলগঞ্জে বিএনপি যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত গতকাল সোমবার বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১৯ মার্চ জেলার কমলগঞ্জ থানার পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করে। কমলগঞ্জ থানার এসআই বদরুল হাসান ৬০ জনের নাম উল্লেখ করে ৬০০ জনের বিরুদ্ধে ওই মামলা করেন।ওই চারজন হলেন পৌর বিএনপির সভাপতি আবু ইব্রাহীম জমশেদ, উপজেলা যুবদলের সভাপতি সারওয়ার শুকরানা, উপজেলা ছাত্রদলের সভাপতি আনসার শুকরানা ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শাফি।সরকারপক্ষের আইনজীবী আজাদুর রহমান জানান, গতকাল সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌসের আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।