কমলগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের ব্যবধানে দুই দফা কালবৈশাখীতে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬টি ট্রান্সফরমার নষ্ট, ২২টি খুঁটি ও সাতটি টাওয়ার ভেঙে পড়ে।
উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার (১ এপ্রিল) রাতে ও শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখীতে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ে কমলগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
এ অবস্থায় ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক হাসনাত হাসান বলেন, কুলাউড়া গ্রিড লাইন গত মঙ্গলবার সন্ধ্যায় ঠিক হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে দু-এক দিনের মধ্যে মেরামত
সম্পূর্ণরূপে সম্পন্ন হয়ে যাবে বলে জানান তিনি।