কমলগঞ্জে ভিজিএফের তিন বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের একটি দোকান থেকে গত সোমবার অতি দরিদ্রদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের তিন বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের এক সদস্য আত্মসাতের উদ্দেশ্যে চালগুলো সেখানে রেখেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার ঈদুল ফিতর উপলক্ষে পতনউষার ইউনিয়নে এক হাজার ৪০০ ভিজিএফ কার্ডধারীর জন্য ১৪ টন চাল বরাদ্দ দেয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরজাহান ইসলাম তিন বস্তা চাল (১৫০ কেজি) বিতরণ না করে বিকেল পাঁচটায় ইউপি কার্যালয়ের বিপরীত পাশের জায়েদ মিয়ার দোকানে রেখে দেন।