কমলগঞ্জে মণিপুরি মহা রাসলীলা উৎসব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ, উচ্ছ্বাস ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহা রাসলীলা।
রাস উৎসব উপলক্ষে প্রতিবারের মতো এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল বিশাল মেলা।
মণিপুরি গৌরবময় ঐতিহ্যের শ্রীকৃষ্ণের মহা রাসলীলা অনুকরণ উপলক্ষে উপজেলার মাধবপুর ও আদমপুরে তৈরি মণ্ডপগুলো বুধবার হয়ে ওঠে হাজারো মানুষের মিলনকেন্দ্র। মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণে মণিপুরি মহা রাসলীলা সেবা সংঘের উদ্যোগে বেলা ১১টা থেকে শুরু হয় রাখালনৃত্য (গোষ্ঠলীলা)। রাখালনৃত্য চলে গোধূলি লগ্ন পর্যন্ত।