কমলগঞ্জে মণিপুরি স্কুল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তকে মনিপুরিদের নিজ ভাষা অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি স্কুল উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে তিনটায় উপজেলার আদমপুর সেনাঠাকুর মণ্ডপে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউপির চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন।