কমলগঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের রামপাশা গ্রামে বৃহস্পতিবার নিজ ঘর থেকে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের প্রবাসী আরজান মিয়ার মেয়ে ও সফাত আলী সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সীমা আক্তারকে (১৪) বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঘরের চালার সঙ্গে ঝুলতে দেখা যায়। তাঁর মা মনিরুন নেছা সেহিরর সময় জেগে মেয়েকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। এ সময় প্রতিবেশীরা এসে সীমার লাশ উদ্ধার করে। তার একটি পা ভাঙা ও গালে আঘাতের চিহ্ন ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, আত্মীয়দের সঙ্গে বিরোধের জের ধরে সীমাকে নির্যাতন করে হত্যার পর তাকে ঝুলিয়ে রাখা হয় বলে তাঁদের ধারণা।