কমলগঞ্জে মৃদু ভূ-কম্পন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে আজ শনিবার বেলা ১টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর স্থায়িত্ব ছিল মাত্র ৩ সেকেন্ড। শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হারুন-অর রশীদ মৃদু ভূ-কম্পনের সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা আবহাওয়া অফিস থেকে ২০২ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায় এর উৎপত্তিস্থল। তবে মৃদু ভূ-কম্পনে কমলগঞ্জে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।