কমলগঞ্জে শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা ও মেলা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলী ও সহকারী শিক্ষক সঞ্জয় কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, আলীনগর ইউপির চেয়ারম্যান ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ।