কমলগঞ্জে শিবলিঙ্গ চুরি, জড়িত সন্দেহে গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের শিবমন্দিরের তালা ভেঙে দুটি শিবলিঙ্গ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ চুরি হওয়া শিবলিঙ্গ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। পুলিশ জানায়, গত ৭ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে দুটি শিবলিঙ্গ চুরি করে নিয়ে যায়। ওই রাতেই কমলগঞ্জ থানায় এ ঘটনায় শমশেরনগর চা-বাগানের পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শিবলিঙ্গ চুরির সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।