কমলগঞ্জে সভায় দলিত জনগোষ্ঠীর আট দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সমস্যার সমাধানসহ আট দফা দাবি উপস্থাপন করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ। গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে আয়োজিত এক আলোচনা সভা থেকে তারা এসব দাবি জানায়।
গতকাল দুপুর ১২টায় কমলগঞ্জ ইউএনওর কার্যালয়ের সভাকক্ষে ‘দলিত জনগোষ্ঠীর জীবনচিত্র: আর্থসামাজিক উন্নয়ন ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিআরইএম) নাগরিক উদ্যোগের সহায়তায় এ সভার আয়োজন করে। বিডিআরইএমের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান।