কমলগঞ্জে সিপিবির রেলযাত্রা অভিযান ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়েকে রক্ষা ও উন্নতকরণের দাবিতে গতকাল বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে রেলযাত্রা অভিযান ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করে সকাল সাড়ে নয়টায় কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে নামেন। এ সময় সিপিবির নেতা-কর্মীসহ তিন শতাধিক মানুষ ১৫ মিনিট কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন আটকে প্লাটফর্মে সমাবেশ করেন।