কমলগঞ্জে সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় ধলাই নদীর ওপর নবনির্মিত ‘উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ মৈত্রী সেতু’র উদ্বোধন করা হয়েছে। যাঁর নামে সেতু সেই ব্যক্তিই এর উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমলগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ভানুগাছ-চৈতন্যগঞ্জ সড়কের ধলাই নদীর ওপর ওই সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করে।
কমলগঞ্জের এলজিইডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব তরফদার। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপাধ্যক্ষ এম এ শহীদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের দুর্দশা লাঘবে বদ্ধপরিকর। দেশের মানুষের কথা বিবেচনা করে সরকার বিভিন্ন বাস্তবমুখী উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে।