কমলগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাছুম মিয়া (১১) নামের এক স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে পৌরসভার রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে গত মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
মাছুমের পরিবারের সদস্য ও এলাকার অনেকে জানান, মাছুম উপজেলার কুমড়াকাপন গ্রামের মরহুম চেরাগ মিয়ার ছেলে। তাকে কোনো জায়গায় না পেয়ে শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই তারেক মিয়া। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ রঙের চেক শার্ট ও জিনসের প্যান্ট।
তারেক মিয়া বলেন, ‘কোনো হূদয়বান ব্যক্তি আমার ভাইয়ের সন্ধান পেলে তাকে (মাছুম) নিকটস্থ থানায় পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি।’