কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা একটায় শমশেরনগর বিমানবন্দরসংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াদুদ (২৫) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের নাছির মিয়ার ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী। ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাসের নম্বর পাওয়া যায়নি।