কমলগঞ্জে ১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামানত বাজেয়াপ্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন পতনউষার ইউপিতে জাপার মোহাম্মদ জরিফ হোসেন, স্বতন্ত্র আজিজ চৌধুরী, মাহমুদুর রহমান, শেখ আসাদুজ্জামান চৌধুরী; মুন্সীবাজারে স্বতন্ত্র মাজেদা কোরেশী ও রফিকুল হক; শমশেরনগরে বিএনপির আবদুল মোহিত ও স্বতন্ত্র এনামুল হক শামিম; কমলগঞ্জে স্বতন্ত্র আবদুল আজিজ ,রহিম হোসেন ও সফিকুল ইসলাম; আলীনগর ইউনিয়নে জাপার আবদুস সালাম , আদমপুরে স্বতন্ত্র আবদুল হাই ও হাজির বক্স এবং মাধবপুর ইউপিতে বিএনপির এস এম হারুনুর রশীদ ও স্বতন্ত্র কমলা বাবু সিংহ।