কমলগঞ্জে ২৫ গ্রামের মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে জমে থাকা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও নিচু এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনে বৃষ্টি না হওয়ায় কমলগঞ্জ পৌরসভার গোপালনগর, নাগড়া, করিমপুর, যোদ্ধাপুর এলাকা ও মুন্সীবাজার ইউনিয়নের কোনাগাঁও, ঠাকুর বাজার, মইডাইল, সোনাপুর, ঘোষপুর, শংকরপুরসহ ২০টি গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি থেকে পানি নেমে গেছে। তবে এসব পানিতে আবার পতনঊষার, মুন্সীবাজার ও শমশেরনগর ইউনিয়নের ২৫টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।