কমলগঞ্জে ৪২ হাজার চোরাই বাঁশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল শনিবার ৪২ হাজার চোরাই বাঁশ উদ্ধার করা হয়েছে। বন কর্মকর্তারা অভিযান চালিয়ে ধলাই নদী থেকে এসব বাঁশ উদ্ধার করেন।

কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কার্যালয় জানায়, গতকাল সকালে প্রধান বনসংরক্ষক ইউনুছ আলী আদমপুর ও কুরমা বনাঞ্চল পরিদর্শনে আসেন। এর আগে ভোরে ধলাই নদীপথে কুরমা বাঁশমহাল থেকে মৃত্তিঙ্গা ও রূপই প্রজাতির বাঁশ পাচারের খবর পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে কুরমাছড়া ও আদমপুরের ঘোড়ামারা নতুন সেতুসংলগ্ন ধলাই নদী থেকে ওই বাঁশ উদ্ধার করা হয়।