কমলগঞ্জের ধলই চা বাগান ফের বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধলই চা-বাগান বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। বিভিন্ন দাবি নিয়ে ৮ মে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে সহকারী ব্যবস্থাপককে অবরুদ্ধ করে রাখেন। সাড়ে ছয় ঘণ্টা পর শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন। ১১ মে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতাও হয়েছিল। কিন্তু ১৩ মে মালিকপক্ষ হঠাৎ করে বাগান বন্ধ ঘোষণা করে।