কমলগঞ্জের ধলই চা বাগানের শ্রমিকেরা কাজে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানের শ্রমিকেরা শুক্রবার কাজে ফিরেছেন। শ্রীমঙ্গলের চা-শিল্প শ্রমকল্যাণ কার্যালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার বাগানমালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের পর তাঁরা কাজে যোগ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মালিক-শ্রমিক দ্বন্দ্বের জের ধরে মালিকপক্ষ ১৩ মে চা-বাগান বন্ধের ঘোষণা দেয়। সংকট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠকে ঘটনা তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি করা হয়। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সমস্যার সমাধান হওয়ায় বাগানমালিক ও শ্রমিক উভয় পক্ষের মঙ্গল হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি নির্মল দাস বলেন, বৈঠকে সমস্যার সমাধান হয়েছে।