কমলনগরে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের মাস্টার বাজারে গত রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সয়াবিনের একটি গুদামসহ আটটি দোকান পুড়ে গেছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, একটি কীটনাশকের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে সয়াবিনের গুদামসহ আটটি দোকান পুড়ে যায়।