কমলনগরে কলেজ ছাত্র নিহত আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
নিহত আরমান হোসেনের (১৮) বাড়ি কমলনগরের চরপাগলা এলাকায়। তিনি স্থানীয় হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আরমান মোটরসাইকেলে করে চরলরেন্স বাজারের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে বাজারের কাছাকাছি সওদাগর রাস্তার মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরমান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক মাহফুজুর রহমানসহ ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে ছয়জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে।