কমলনগরে চরমার্টিন ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে গতকাল রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।চরমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ খুরশিদ আলম এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৭৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহামঞ্চদ গরুর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৮ ভোট। গত ২২ সেপ্টেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু ছায়েদের মৃত্যুতে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করে।