কমলনগরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরে এক মাদ্রাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী যুবক ধর্ষণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্রীর মা বলেন, ওই যুবকের পরিবার ধর্ষণের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে। পরে মঙ্গলবার বিকেলে এ বিষয়ে থানায় মামলা করেন তাঁরা।
কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গতকাল ডাক্তারি পরীক্ষার জন্য মাদ্রাসাছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।