কমলনগরে ডাকাতি জড়িত সন্দেহে আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্য চরকাদিরা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ রোববার রাতে তাঁদের সুধারাম উপজেলার আন্ডারচর ও কমলনগরের রববাজার থেকে আটক করে। আটক তিনজন হলেন সুধারাম উপজেলার আন্ডারচর গ্রামের ইসমাইল (৫৫), দক্ষিণ আন্ডারচরের সিরাজ (৫৫) ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের নুরুল আলম (৩০)।সংশোধনী: গতকাল সোমবার প্রথম আলোর ৪-এর পাতায় ‘ডাকাতের হামলায় নিহত ৩’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে লক্ষ্মীপুরের কমলনগরের ডাকাতির ঘটনাটিও ছিল। এ অংশে ভুলবশত ডাকাতের হামলায় নাছির উদ্দিন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই হামলায় শুধু মাদ্রাসা শিক্ষক আবদুল কাদের নিহত এবং নাছির উদ্দিনসহ অপর নয়জন আহত হন। অনিচ্ছাকৃত এই ভুলের কারণে আমরা দুঃখিত।—বি.স.