কমলনগরে দুই ইউপির নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
চরলরেঞ্চ ও চরমার্টিন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। জাকির হোসেন জানান, সীমানা-সংক্রান্ত জটিলতার অভিযোগে চরলরেঞ্চ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ও চরমার্টিনের চেয়ারম্যান আলী আহাম্মদ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৯ মে চরমার্টিন ও ১৭ মে চরলরেঞ্চ ইউপি নির্বাচন স্থগিতের আদেশ দেন। বৃহস্পতিবার রাতে হাইকোর্টের ওই আদেশ পেয়ে তিনি নির্বাচন স্থগিত-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
আগামী ৪ জুন কমলনগরের চরলরেঞ্চ ও চরমার্টিন ইউপি নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল।