কমলনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার উত্তর চরজাঙ্গালিয়া এলাকায় গতকাল মঙ্গলবার পানিতে ডুবে আয়মনা বেগম (৬) ও আরজু বেগম (৫) নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে খালা-ভাগনি।
আয়মনা উত্তর চরজাঙ্গালিয়া এলাকার আমিন উল্লাহর মেয়ে এবং আরজু একই বাড়ির মো. লিটনের মেয়ে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, খেলতে গিয়ে বাড়ির লোকজনের অগোচরে ওই দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।