কমলনগরে পানিতে ডুবে শিশুরমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে মো. রিহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের ডাক্তারবাড়ির প্রবাসী আবিদ আলীর একমাত্র সন্তান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবির হোসেন জানান, শিশু রিহান বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

পরে পুকুরে তার লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে।