কমলনগরে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ফাজিল মাদ্রাসার মাঠে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষিমেলা শুরু হয়েছে। কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলার উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা হয়। কমলগর উপজেলা কৃষিকর্তা মোহাম্মদ গোলাম ফারুক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম শফি কামাল। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী আনোয়ারুল হক, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।