কমলনগরে মেঘনায় ৩০ ট্রলারডুবি, ১০ জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে মাছ ধরার ৩০টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১০ জন জেলে আহত হয়েছেন।এলাকাবাসীর অনেকে জানান, সন্ধ্যা সাতটার দিকে ঝড়ে মাতব্বরনগর ও চরকটোরিয়া এলাকায় মেঘনা নদীতে ৩০টি ট্রলার ডুবে যায়। এতে চরজগবন্ধু এলাকার আবদুল বারেক মাঝি, মো. জাকির হোসেন, আলাউদ্দিন, মোস্তফা মাঝি, রইজল মাঝিসহ ১০ জন জেলে আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তীরে থাকা কয়েকটি ট্রলার ভেঙে যায়।আহত জেলে আবদুল বারেক মাঝি জানান, মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে তাঁরা নদীতে পড়ে যান। পরে ঘাট থেকে ইঞ্জিনচালিত কয়েকটি ট্রলার গিয়ে তাঁদের উদ্ধার করে।কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নাজিম উদ্দিন জানান, ডুবে যাওয়া ট্রলারের মালিক ও ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা প্রস্তুত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।স্থানীয় সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের জানান, তাঁকে ডুবে যাওয়া ট্রলারের মালিক ও ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইউএনও।