কমলনগরে সাড়ে তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক মো. মামুনুর রশিদ এবং তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন বাদী হয়ে গত সোমবার রাতে মামলা দুটি দায়ের করেন।
সোমবার জামায়াতের হরতাল চলাকালে হরতাল-সমর্থক ছাত্রশিবিরের পিকেটারদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় ওই মামলা দুটি করা হয়।