কমলনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগরের চরজাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমানের বাড়িতে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতেরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয়। ওই সময় তারা গৃহকর্তা মাহফুজুর রহমান এবং বাড়ির গৃহশিক্ষক নুরুল আমিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।