কমলনগরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর থানার পুলিশ গতকাল বুধবার নূপুর বেগম (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের করইতলা এলাকার মো. হানিফের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নূপুর মো. হানিফের মেয়ে ও উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে মো. হানিফের বসতঘরের পাশের একটি আমগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় নূপুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, নূপুরের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।