কমলাপুর পদচারী-সেতুর দুরবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর পদচারী–সেতুর সবুজবাগ অংশের ভাঙা সিঁড়ির ধাপ। হকারদের দৌরাত্ম্য আবার পাটাতন ভেঙে গিয়ে হওয়া গর্তে চরম ভোগান্তিতে পথচারীরা। পাটাতন ভেঙে গিয়ে গর্ত হয়ে থাকায় পাথর দিয়ে রেখেছেন সেতুর হকাররা। আবার সিঁড়ির একটি ধাপ ভেঙে যাওয়ায় সেখানে গাছের ডাল দিয়ে রেখেছেন সেই রাস্তায় নিয়মিত যাতায়াতকারী এক শ্রমিক। কিন্তু মাস খানের ওপর হওয়া এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ।





