কমলাপুর রেলস্টেশনে একে-২২ রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলের পরিত্যক্ত বগি থেকে আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে একটি একে-২২ রাইফেল, কিছু গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

গতকাল সোমবার কমলাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের বগি থেকে একটি একে-২২ রাইফেল, গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে নূরুল ইসলাম (৩৬) ও মো. শামীম ওরফে আবদুল্লাহকে (২২) আটক করা হয়।