কমলাপুর স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হুমকির পর গতকাল সোমবার রাত থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়মিত রেল পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি কমলাপুর রেল পুলিশ (জিআরপি) থানায় ফোন করে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তবে র্যাব ও পুলিশ দীর্ঘ তল্লাশি চালিয়েও স্টেশনে সন্দেহজনক কিছু পায়নি।কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি থানায় ফোন করে বলে, বোমা মেরে স্টেশন উড়িয়ে দেওয়া হবে। তবে ওই ব্যক্তি কোনো দাবি উপস্থাপন করেনি বা কেন বোমা ফেলা হবে, কারা বোমা ফেলবে, সে কোন সংগঠনের—এ বিষয়ে সে কিছুই বলেনি। অজ্ঞাতনামা ওই ব্যক্তির টেলিফোন নম্বর থেকে তার পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ।